খুলনায় ৩১৬ রাউন্ড গুলি উদ্ধার
খুলনায় পৃথক দুটি স্থান থেকে ভোটের কয়েকঘণ্টা আগে শুক্রবার রাতে ৩১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
খুলনার মহনগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক শাহ মোহাম্মদ আওলাদ হোসেন জানান, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন নাশকতার উদ্দেশ্যে কে কারা নগরীর ৩১নং ওয়ার্ডের জিন্নাহ পাড়ার হাজী আব্দুল মালেক কলেজ ভোট কেন্দ্রের পিছনে অস্ত্র ও গুলি মজুদ করছে।
এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখান থেকে ইটের নিচের চাপা দিয়ে রাখা অবস্থায় ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে কোন অস্ত্র পাওয়া যায়নি।
এদিকে খানজাহান আলী থানার ওসি সুরেশ চন্দ্র হালদার জানান, নগরীর ফুলবাড়ীগেট এলাকার টিচার্স ট্রেনিং কলেজের পাশ থেকে একটি ব্যাগে রক্ষিত অবস্থায় ৩০২ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।
