২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সময়ের আগে পোস্টার, প্রার্থীর জরিমানা

সময়ের আগে প্রচারণা চালানোর দায়ে গাজীপুর সিটি করপোরেশনের এক কাউন্সিলর পদপ্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যামাণ আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2013, 03:44 PM

Updated : 23 Aug 2022, 10:59 AM

জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিনুর ইসলাম শুক্রবার মো. শাহজাহান মিয়ার কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

শাহজাহান মিয়া গাজীপুর সিটি করপোরেশনের ২৯নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী। 

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মতিয়ার রহমান জানান, গোপন সংবাদ পেয়ে সদর হাসপাতাল সংলগ্ন চা-বাগান  এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় ছবিসহ পোস্টার ও হ্যান্ডবিল বিতরণ করার অভিযোগে  ভ্রাম্যমাণ আদালত শাহজাহান মিয়াকে এ সাজা দেয়।

এ সময় সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামানও উপস্থিত ছিলেন বলে তিনি জানান।

হাসানুজ্জামান জানান, ভোট গ্রহনের ২১ আগে থেকে পোস্টারসহ প্রচারণা চালানোর বিধান রয়েছে। এ সময়ের আগে প্রচারণা চালানো অপরাধ।

আগামী ৬ জুলাই গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচন হবে।