২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিসাইডিং কর্মকর্তাদের প্রত্যাহারের আবেদন কামালের

সিটি কর্পোরেশন নির্বাচনের ‘অধিকাংশ’ প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহারের আবেদন জানিয়েছেন বরিশালে ১৮ দলের মেয়র প্রার্থী আহসান হাবিব কামাল।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2013, 01:21 PM

Updated : 23 Aug 2022, 10:59 AM

শুক্রবার সন্ধ্যায় নির্বাচনের মাত্র ১৪ ঘণ্টা আগে কামালের পক্ষে তার প্রধান নির্বাচনী এজেন্ট এবায়দুল হক চাঁন নির্বাচনের রিটার্নিং কর্মকতার কাছে এ ব্যাপারে লিখিত আবেদন জমা দেন।

রিটানিং কর্মকর্তা মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অভিযোগ পাওয়ার সত্যতা জানিয়ে বলেন, “সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এবায়দুল হক চাঁন লিখিত অভিযোগ দিয়েছেন।

এবায়দুল হক চাঁন অভিযোগ জমা দেয়ার পর সাংবাদিকদের বলেন, এসব প্রিসাইডিং কর্মকর্তা সবাই মেয়র প্রার্থী শওকত হোসেন হিরনের লোক। তাদের দ্বারা সুষ্ঠু-অবাধ-নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না। তাই তাদের প্রত্যাহারের আবেদন করা হয়েছে।

সদ্য বিদায়ী মেয়র শওকত হোসেন হিরন মহাজোটের সমর্থিত প্রার্থী হিসাবে এবারো প্রতিদ্বন্দ্বিতা করছেন।