কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কক্সবাজারের চকরিয়া উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১৪ জন।
শুক্রবার সকাল এবং দুপুরের এ দুটি দুর্ঘটনায় নিহতদের নাম জানাতে পারেনি পুলিশ।
চকরিয়া থানার ওসি রণজিত কুমার বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ২টার দিকে চকরিয়া স্টেশনে একটি বাসের সঙ্গে পিকআপের মুখামুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ চালক মারা যান।
এ দুর্ঘটনায় আহত ১৫ জনকে চকরিয়া হাসপাতালে নেয়ার পর একজন মারা যান।
ওসি আরো বলেন, বেলা ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট এলাকায় একটি জিপ উল্টে এক যুবকের মৃত্যু হয়েছে। তাবে তার নাম জানা যায়নি।
