২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে কাতারের বিদায়ী দূতের সাক্ষাৎ

কাতারের রাষ্ট্রদূত আবদুল রহমান ইউসুফ এ আল মোলা বুধবার বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 05:40 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ও মুসলিম উম্মার বিষয়াদি নিয়ে আলোচনা হয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদও বৈঠকে ছিলেন।