২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেরিনে বিএসসি কোর্স চালুর দাবি

নারায়ণগঞ্জ বন্দরে অবস্থিত বাংলাদেশ ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজিতে (বিআইএমটি) বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স চালুর দাবিতে মানববন্ধন করেছে মেরিন ছাত্র সংগ্রাম পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 01:36 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

বুধবার দুপুরে প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা জানায়, দুই বছর আগেই মেরিন টেকনোলজিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স চালুর কথা ছিল। কিন্তু এখনও তা বাস্তবায়িত হয়নি। টেক্সাইলে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স থাকলেও মেরিনে কেন এ কোর্স চালু হবে না?

পরে ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা এ দাবিতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মো. মোহসিন আলীর মাধ্যমে প্রধানমন্ত্রী কাছে স্মারকলিপি দেন।

অধ্যক্ষ প্রকৌশলী মো. মোহসিন আলী সত্যতা স্বীকার করেছেন।