২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় আদালতের সামনে থেকে বোমা উদ্ধার

খুলনা জেলা জজ আদালতের সামনে থেকে একটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

খুলনা,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 11:43 AM

Updated : 23 Aug 2022, 10:57 AM

বুধবার দুপুর ২টার দিকে আদালতের সামনের একটি চায়ের দোকান থেকে বোমাটি উদ্ধার করা হয়।

খুলনা মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক শাহ মোহাম্মদ আওলাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা জজ আদালতের সামনের একটি চায়ের দোকান থেকে হাতবোমাটি উদ্ধার করা হয়। বোমাটি উদ্ধার করে খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে একটি পাত্রে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে।

তবে এ সময় কাউকে আটক করা যায়নি।