২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

শিশু হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নাটোরের একটি আদালত।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 09:49 AM

Updated : 23 Aug 2022, 10:57 AM

বুধবার নাটোর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন।

সেইসঙ্গে আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

দণ্ডিত সমশের আলী (৩৬) গুরুদাসপুর উপজেলার দড়িবামনবাড়ি গ্রামের বাসিন্দা।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় শ্রী নয়ন বাদ্যকর নামের আরেক আসামিকে বেকসুর খালাস দেয় আদালত।

সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর আব্দুল হাই জানান, ২০০৫ সালের ১৭ ফেব্রুয়ারি রাতের কোন এক সময় নাটোরের গুরুদাসপুর উপজেলার দড়িবামনগাড়ি গ্রামের সুজন (১১) নামের এক শিশু নিখোঁজ হয়। পরের দিন গ্রামের একটি গমক্ষেতে তার মৃতদেহ পাওয়া যায়।

এ ব্যাপারে শিশুটির বাবা বাদী হয়ে একই গ্রামের সমশের আলী ও শ্রী নয়ন বাদ্যকরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।