২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ অলিম্পিকে পদকজয়ী দলকে প্রধানমন্ত্রীর পুরস্কার

বিশেষ অলিম্পিকে হকিতে স্বর্ণ পদকজয়ী বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী দলের ১৭ খেলোয়াড় ও কর্মকর্তাকে পুরস্কৃত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 09:26 AM

Updated : 23 Aug 2022, 10:57 AM

বুধবার গণভবনে এক অনুষ্ঠানে খেলোয়াড় ও কর্মকর্তাদের প্রত্যেককের হাতে ১ লাখ টাকার চেক তুলে দেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ পরে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান।

চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রতিবন্ধীদের কল্যাণে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

“আমরা সব প্রতিবন্ধীর সার্বিক কল্যাণ নিশ্চিত করতে জাতীয় প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি।”

দক্ষিণ কোরিয়ার পিয়ং চোঙে গত ফেব্রুয়ারিতে বিশেষ অলিম্পিকের উইন্টার গেমসের ফাইনালে কানাডাকে ২-০ ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জিতে নেয় বাংলাদেশ স্পেশাল অলিম্পিক হকি দল।