‘৩০ শতাংশ ঝুঁকি ভাতা পাচ্ছে পুলিশ’
সরকার পুলিশের কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত কর্মকর্তাদের জন্য ৩০ শতাংশ ঝুঁকি ভাতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার একসঙ্গে উপস্থিত থাকার এই ছবি গত জুন মাসের। এমন দৃশ্য কমই দেখা গেছে নবম সংসদের মেয়াদকালে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে গত ২৯ মে অর্থ বিভাগে একটি চিঠি দেয়া হয়েছে।এ ভাতা দিতে সরকারের ৩২১ কোটি ৩২ লাখ টাকা অতিরিক্ত বরাদ্দ করতে হবে।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মহীউদ্দীন খান আলমগীর বলেন, সেচ মৌসুমে ডিজেল ও সারসহ অন্যান্য দ্রব্য পাচার বন্ধে সীমান্তে ১২৪টি বর্ডার সেন্ট্রি পোস্ট (বিএসপি) তৈরি করা হয়েছে।
আরো ২১টি বিএসপি তৈরি প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে তিনি বলেন, “ভবিষ্যতে এ সংখ্যা ১২৫টিতে উন্নীত করার চিন্তা-ভাবনা আছে।”
এছাড়া বিওপি থেকে বিওপির দূরত্ব কমাতে সীমান্তে আরো ১১টি ব্যাটালিয়ন বিজিবি এবং ১৫৪টি বিওপি নির্মাণ করা হচ্ছে বলে জানান তিনি।
