২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণ প্রজন্মের মুখোমুখি ‘হলেন না’ প্রার্থীরা

‘অসুস্থতা ও ব্যস্ততার’ কারণে তরুণদের মুখোমুখি একটি অনুষ্ঠানে আসতে পারলেন না সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ও আরিফুল হক চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 04:13 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

সোমবার বিকালে সিলেট জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে “নগর পিতার প্রতি তরুণ প্রজন্মের প্রত্যাশা” শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।

নির্দিষ্ট সময়ের অনেক পরে আরেক মেয়র প্রার্থী সালাহ উদ্দিন আহমদ রিমনকে কিছু বলতে দিয়ে অনুষ্ঠান শেষ করে আয়োজক কমিটি।

নির্ধারিত সময়ের এক ঘণ্টারও বেশি সময় পর আরিফুল হক চৌধুরী এসেও চলে যান।

পরে সন্ধ্যা ৭টায় আয়োজক কমিটির সদস্য তাহমিলুর রহমান জানান, অসুস্থতার কারণে বদর উদ্দিন আহমদ কামরান এবং নির্বাচনী ব্যস্ততার কারণে আরিফুল হক চৌধুরী আসবেন না।

বিতর্ক প্রতিযোগীতার মডারেটর ও শাবির পলিটিক্যাল স্ট্যাডিজ বিভাগের প্রধান জায়েদা শারমিন জানান, তাদের কি পাঁচ মিনিটও সময় হত না তরুণ প্রজন্মের মুখোমুখি হতে? তাছাড়া প্রার্থীরা তো আগে আসবেন বলে কথা দিয়েছিলেন। তাদের কথা মতোই তো সব আয়োজন ছিল।

শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি তাসলিমা আক্তার জানান, আমরা খুব দুঃখ পেয়েছি প্রার্থীদের আচারণে।