২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে নদীতে ডুবে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীতে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছেন এক এইচএসসি পরীক্ষার্থী।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 02:02 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

সোমবার সকালে নদীতে গোসল করতে গিয়ে ডুবে যান উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের ইনতাজ শেখের ছেলে আয়ার শেখ (১৭)।

এ বছর আলফাডাঙ্গা ডিগ্রি কলেজের মানবিক বিভাগ থেকে আয়ার পরীক্ষায় অংশ নিচ্ছিল। সোমবার ছিল সর্বশেষ কৃষিশিক্ষা বিষয়ের ব্যবহারিক পরীক্ষা।

আলফাডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যাপক মুরাদ তালুকদার বলেন, সকাল ৯টার দিকে বাড়ির পাশের মধুমতি নদী থেকে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়।

সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।