২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর পাসপোর্ট অফিসে হামলা, ভাংচুর

ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হামলা চালিয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফরিদপুর,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 09:01 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

সোমবার দুপুরে শহরের কমলাপুর চাঁদমারী এলাকায় অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্বৃত্তরা হামলা চালিয়ে আসবাপত্র ও জানালার কাঁচ ভাংচুর করে বলে পুলিশ জানায়।

ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) খোরশেদ আলম জানান, দুপুর পৌনে একটার দিকে ১০/১২ জন দুর্বৃত্ত অফিসে ঢুকে নিচতলার ডেলিভারি সেকশন ও দোতলায় প্রশাসনিক সেকশনে ভাংচুর ও কাগজপত্র ছুঁড়ে ফেলে পালিয়ে যায়।

“কারা এবং কেন এইভাবে এসে ভাংচুর করে গেল তা বুঝতে পারছি না,” বলেন তিনি।

ফরিদপুর কোতয়ালী থানার ওসি সৈয়দ মোহসিনুল হক বলেন, পাসপোর্ট অফিসে হামলা ও ভাংচুরের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ।