দীঘিনালায় গ্রামবাসীকে অপহরণের অভিযোগ
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু) তিন গ্রামবাসীকে অপহরণ করেছে বলে অভিযোগ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের।
উপজেলার বাবুছড়া ইউনিয়নের জারুলছড়ি দোর ও লাম্বাছড়া থেকে তাদের অপহরণ করা হয় বলে বিবৃতিতে দাবি করা হয়।
এরা হলেন জারুলছড়ি দোর গ্রামের বুদ্ধধন চাকমার ছেলে জিসান চাকমা (২৯), লাম্বা ছড়ার নয়ন কুমার চাকমার ছেলে শান্তিপ্রিয় চাকমা (৩২) এবং কালেন্দ্র চাকমার ছেলে চগা চাকমা (৪২)।
তবে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-সন্তু) এ ব্যাপারে কিছু জানে না বলে জানিয়েছে।
এছাড়া, দীঘিনালা থানার ওসি শাহাদাৎ হোসেন টিটু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের কাছে এ ব্যাপারে কোনো অভিযোগ বা খবর আসেনি।
বিবৃতিতে বলা হয়, রোববার রাত দেড়টার দিকে ‘সন্তু গ্রুপের একদল সশস্ত্র সন্ত্রাসী’ তিন নিরীহ ব্যক্তিকে জোরপূর্বক অপহরণ নিয়ে গেছে।
এ ব্যাপারে পিসিজেএসএসের (সন্তু) কেন্দ্রীয় সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, এ বিষয়টি তার জানা নেই।
