২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পিডিবি’র অভিযান, ২১ সংযোগ বিচ্ছিন্ন

বকেয়া বিল ও অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে নগরীতে ২১টি সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এসব ঘটনায় ১০টি মামলাও হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 03:44 PM

Updated : 25 Apr 2022, 06:50 PM

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর হালিশহর এলাকায় এ অভিযান চালানো হয়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ দক্ষিণাঞ্চলের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (জনসংযোগ) মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর নিউমুরিং, ওয়ালেস চৌধুরী পাড়া, মাইজ পাড়া, পতেঙ্গা, মধ্যম হালিশহর এলাকায় এ অভিযান চালানো হয়।

বিদ্যুৎ আদালত (দক্ষিণ) জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসুদুল হকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৬ লাখ ২০ হাজার ৫২৫ টাকা বকেয়া বিলের কারণে একটি বাণিজ্যিক ও ১৮টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ সময় বকেয়া বিলের কারণে আটটি এবং অবৈধ বিদ্যুৎ সংযোগের জন্য দুইটিসহ মোট ১০টি মামলা দায়ের করা হয়েছে।