২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে বিরসা মুণ্ডার সংগ্রামকে স্মরণ

বিরসা মুণ্ডার ১১৩তম মৃত্যুবার্ষিকীতে তার সংগ্রাম ও আত্মত্যাগকে স্মরণ করেছে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 12:53 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

রোববার দুপুরে এ দিবসকে স্মরণে কয়েকটি সংগঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের বিভিন্ন সমস্যা নিয়ে শহরের কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ডে মানববন্ধন করে।

পরে তারা জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়।

স্মারকলিপিতে সদর উপজেলার বিপ্রবেলথড়িয়া গ্রামে চূড়া মারাণ্ডারির বসতবাড়িসহ ফসলি জমি দখল, বেলঘড়িয়া গ্রামে গির্জার জমি দখল, দিঘাপতিয়া ইউনিয়নের বলাকান্দি গ্রামে শশ্মানের জমি দখল, সিংড়া উপজেলার হাতিগাড়া গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মন্দির ও খড়ের পালায় অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়।

বিকেলে বঙ্গোজ্জ্বল আদিবাসী কার্যালয়ে নরেশ ওঁরাও এর সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ম্যামা বসাক, প্রভাতি বসাক, ফিরোজা সুলতানা প্রমুখ।

আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা, আদিবাসী ছাত্র পরিষদ ও আদিবাসী নারী পরিষদ যৌথভাবে এ কর্মসূচি পালন করে।