ব্র্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত ৫০
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোববার ব্রাহ্মণবাড়িয়ার শহরতলীর নাটাই গ্রামে দুদলের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।
সদর থানার ওসি মো. আবদুর রব জানান, বটতলী বাজারে একটি শিশুকে চড় দেয়াকে কেন্দ্র করে সকাল ১০টার দিকে নাটাই গ্রামের চান্দের গোষ্ঠী ও ছলিমের গোষ্ঠীর কয়েকশ’ লোক দেশি অন্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শটগানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষ চলাকালে দুপক্ষের অন্তত ১০টি বাড়িতে ভাংচুর ও লুটপাট হয়েছে।
যেকোনো সহিংস পরিস্থিতি এড়াতে এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
