২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে নির্বাচন কমিশনের কর্মশালা অনুষ্ঠিত

বরিশালে নির্বাচন কমিশনের আয়োজনে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2013, 01:16 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা শেষ হয় শনিবার।

বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনের রিটার্নিং অফিসার মুজিবুর রহমান জানান, একশ’ জন প্রিজাইডিং অফিসার, ৩০৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৬১৪ জন পোলিং এজেন্টকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

তিনিসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে কাজ করেন বলে জানান রিটার্নিং অফিসার।

আগামী ১৫ জুন বিসিসি নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও নির্ভুলভাবে দায়িত্ব পালনের জন্য তাদেরকে এই প্রশিক্ষণ দেয় নির্বাচন কমিশন।