২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে যুবক গুলিবিদ্ধ

ফরিদপুর সদরে দুর্বৃত্তের গুলিতে এক যুবক আহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2013, 01:10 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

শনিবার অম্বিকাপুর ইউনিয়নের উত্তর শোভারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ রাসেল মণ্ডলকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। রাসেল ওই এলাকার আকবর মণ্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মোটরসাইকেলে অজ্ঞাত পরিচয় তিন যুবক উত্তর শোভারামপুর রেল সড়ক এলাকায় রাসেলকে লক্ষ্য করে পিস্তল দিয়ে তিন রাউন্ড গুলি করে।

অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী বলেন, গুলি করে মোটরসাইকেলে ফেরার পথে এলাকাবাসী ওই তিন সন্ত্রাসীর গতিরোধের চেষ্টা করে। কিন্তু গুলি করার ভয় দেখিয়ে তারা পালিয়ে যায়।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ রাসেল ডাকাতি মামলার আসামি। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

ডাকাতির ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।