২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অননুমোদিত যানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

মহাসড়কে অননুমোদিত যান চলাচলে ১৫ জুনের পর কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2013, 01:06 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

নসিমন, করিমন, ভটভটিসহ বিভিন্ন ধরনের অননুমোদিত যানের কারণে মহাসড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে তিনি মনে করেন।

শনিবার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গোলড়া-সাটুরিয়া সড়কে নির্মিত ছয়টি সেতুর উদ্বোধন শেষে একথা বলেন তিনি।

মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, হাটবাজার এবং কাঁচাবাজার যানজটের অন্যতম কারণ বলেও তিনি মন্তব্য করেন।

এর আগে তিনি ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের সদরের ধলেশ্বরী সেতুতে নির্মিত রেলিং ও ফুটপাত উদ্বোধন করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় সাংসদ জাহিদ মালেক, জেলা পরিষদের প্রশাসক গোলাম মহিউদ্দিন, জেলা প্রশাসক মো. মাসুদ করিম, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হাবিবুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাবুদ্দীন খান এবং জেলার নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খান।