লক্ষ্মীপুরে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
শনিবার দুপুরে এ সংঘর্ষে আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. এজাজ ও শাহাদাত হোসেন পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে কোন্দল চলে আসছে। দুপুরে এ নিয়ে দু’পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয় ।
সদর মডেল থানার ওসি আলতাফ হোসেন জানান, ছাত্রদলের দু‘পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলেও জানান তিনি।
