২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষের ৬দিন পর মৃত্যু

মাদারীপুর পৌর এলাকায় গত রোববার সংঘর্ষে আহত এক নির্মাণ শ্রমিক ছয়দিন পর মারা গেছেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2013, 09:33 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

শনিবার বেলা ২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন বাশার হাওলাদারের (২৬) মৃত্যু হয়।

বাশার নয়াচর গ্রামের ছত্তার হাওলাদারের ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, গত রোববার (২ জুন) নয়াচর গ্রামে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ছত্তার হাওলাদার ও তার ঘরের ভাড়াটের সঙ্গে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষ চলাকালে ছত্তার হাওলাদারের ছেলে বাশার হাওলাদারকে ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে জখম করে প্রতিপক্ষের লোকজন। এ সময় অন্তত ১০ জন আহত হন।

বাশঅরকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে নেয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সবশেষে পাঠানো হয় ঢাকায় বাংলাদেশ মেডিকেল হাসপাতালে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাসিরুল হক জানান, এই ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। যেকোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যেএলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।