চট্টগ্রামে তিন শিবিরকর্মী আটক
চট্টগ্রামে ইসলামী ছাত্র শিবিরের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে বন্দরনগরীর চান্দগাঁও থানার খরমপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান।
তিনি বলেন, জুমার নামাজের পর খরমপাড়া এলাকায় একটি মেসে গোপন বৈঠকের প্রস্তুতি নেয়ার সময় তিন শিবির কর্মীকে আটক করা হয়।
তাদের কাছ থেকে বিপুল পরিমাণ প্রচারপত্র, বই ও চাঁদা নেয়ার রশিদ জব্দ করা হয় বলে জানান তিনি।
জিজ্ঞাসাবাদ শেষে শিবির কর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
