২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩

গাজীপুরে বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে তিন ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন অন্তত নয়জন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2013, 12:46 PM

Updated : 25 Apr 2022, 06:50 PM

শুক্রবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাজেন্দ্রপুর এলাকার বিমানবাহিনীর গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- বাসের কন্ডাক্টর ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠালী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে লিটন (২৬), চালকের সহকারী জেলা সদরের শিকারীকান্দা গ্রামের নুরুল ইসলামের ছেলে রাজু (২৫) ও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতকুঁড়া গ্রামের প্রয়াত আলী হোসেনের ছেলে রুহুল আমিন রোকন (২৭)।

নাওজোড় হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, সকাল ৯টায় ভালুকা থেকে ঢাকাগামী ক্রাউন ডিলাক্স পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অন্তত ১২ জন আহত হয়। শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়ার পথে বাসের কন্ডাক্টর লিটন ও রোকন এবং পরে বাসের হেলপার রাজু মারা যান।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ উদ্দিন জানান, ঢাকার খিলক্ষেত থানার ইছাপুরার আবুল কাসেম বেপারীর স্ত্রী খোদেজাকে (৫০) গুরুতর অবস্থায় শ্রীপুর হাসপাতাল থেকে ঢাকার পুঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।