২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে হেরোইনসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ী শহরে বৃহস্পতিবার রাতে এক কেজি হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2013, 10:02 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

গ্রেপ্তার আজিম মন্ডল (২২) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার উত্তর মীরপুর গ্রামের বাবলু মন্ডলের ছেলে।

তিনি মাদক ব্যাবসায়ী বলে পুলিশ জানিয়েছে।

রাজবাড়ী সদর থানার এসআই মামুন জানান, কুষ্টিয়া থেকে দৌলতদিয়াগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশিকালে আজিমের ব্যাগে এ হেরোইন পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রাতেই তাকে রাজবাড়ী সদর থানায় সোপর্দ করে র‌্যাব।

উদ্ধার এ হেরোইনের মূল্য এক কোটি টাকা বলে পুলিশ কর্মকর্তা জানান।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করা হয়েছে।