২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় রেলসেতুর গার্ডারে ট্রেনযাত্রীর মৃত্যু

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় রেলসেতুর গার্ডারের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

পাবনা,প্রতিনিধি, বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2013, 08:46 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

ভাঙ্গুড়া থানার এসআই আব্দুল মান্নান জানান, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কৌডাঙ্গা রেলসেতুতে এ দুর্ঘটনা ঘটে। ভোর রাতে বড়াল রেলস্টেশন থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত মুসা হাওলাদার (৩০) খুলনার বাটিয়াঘাটা থানার খালবাড়ি গ্রামের গুলজার হাওলাদারের ছেলে। তিনি রাতে চিত্রা এক্সপ্রেসের ছাদে চড়ে ঢাকা থেকে খুলনা যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই মান্নান বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, ট্রেনটি বড়াল স্টেশনে পৌঁছালে ছাদে থাকা অন্য যাত্রীরা মুসার মৃতদেহ নামিয়ে দেয়।

তার লাশ সিরাজগঞ্জ জিআরপি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।