ডিআইজিসহ ১৪ পুলিশ কর্মকর্তা বদলি
পুলিশের একজন উপমহাপরিদর্শকসহ (ডিআইজি) ১৪ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করে।
এদের মধ্যে পুলিশ সদর দপ্তরের (প্রস্তাবিত সন্ত্রাস দমন ইউনিট গড়ার দায়িত্বে) ডিআইজি মোহাম্মদ নাজিবুর রহমানকে টেলিকমের ডিআইজি, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি ফজলুর রহমানকে রাজশাহীর সারদায় বদলি করা হয়েছে।
এ ছাড়া পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি মাহবুব হাকিমকে খুলনা মেট্রোপলিটনে, টেলিকমের অতিরিক্ত ডিআইজি হাসিব আজিজকে নোয়াখালীর পুলিশ ট্রেনিং কলেজের কমান্ডেন্ট, পুলিশ স্টাফ কলেজের (চলতি দায়িত্বে) অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হোসেনকে বদলি করা হয়েছে সিআইডিতে।
৫ম এপিবিএন’এর অধিনায়ক সারোয়ার মোর্শেদ শামীমকে দিনাজপুরের পুলিশ সুপার, নীলফামারীর পুলিশ সুপার আলমগীর রহমানকে এসবিতে, ঢাকা মহানগর পুলিশে সংযুক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা মীজানুর রহমানকে ঢাকা রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ডেন্ট, জাতিসংঘ মিশন হতে প্রত্যাগত পুলিশ সুপার আবু কালাম সিদ্দিককে ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার, লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মনিরুজ্জামানকে ঢাকা এসবি, চট্রগ্রাম মহানগর পুলিশের উপ কমিশনার মো. মনিরুজ্জামানকে লক্ষীপুরের পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোল্লা জাহাঙ্গীর হোসেনকে সাতক্ষীরার পুলিশ সুপার, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার জোবায়দুর রহমানকে নীলফামারীর পুলিশ সুপার (চলতি দায়িত্বে) এবং নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজিদ হোসেনকে গাইবান্ধার পুলিশ সুপার (চলতি দায়িত্বে) হিসাবে বদলি করা হয়েছে।
