২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগি লাইনচ্যুত, ময়মনসিংহ-নেত্রকোনা ট্রেন বন্ধ

ময়মনসিংহের গৌরীপুর জংশনে বৃহস্পতিবার বিকালে একটি লোকাল ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 12:34 PM

Updated : 23 Aug 2022, 10:55 AM

এতে ময়মনসিংহের সঙ্গে নেত্রকোনা-মোহনগঞ্জ ও জারিয়া পথে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বিকাল সোয়া ৩টার দিকে গৌরীপুর জংশনের আউটার সিগন্যালের কাছে বগি দুটি লাইনচ্যুত হয় বলে জানান ময়মনসিংহ রেল স্টেশন সুপার আবু তাহের।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লোকাল ট্রেনটি জারিয়া থেকে ময়মনসিংহে ফিরছিল।

“উদ্ধারকারী দল সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।”