ডিএসই-সিএসই’র সম্পদ কেনা-বেচায় নিষেধাজ্ঞা
ডিমিউচ্যুয়ালাইজেশন (মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথককরণ) সম্পন্ন না হওয়া পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব ধরনের সম্পদ ও সম্পত্তি ক্রয়-বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বৃহস্পতিবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নিয়েছে।
কমিশনের মুখপাত্র সাইফুর রহমান সাংবাদিকদের বলেছেন, ডিমিউচ্যুয়ালাইজেশন আইন অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
