২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে জালনোটসহ গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জ সদর উপজেলা থেকে এক লাখ ৩০ হাজার টাকার জালনোটসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 11:21 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

ফতুল্লার উত্তর ইসদাইর এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এস এম আশরাফুজ্জামান, ডিএসবির শহীদুল ইসলাম ও ফতুল্লার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন।

পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে পুলিশ ফতুল্লার উত্তর ইসদাইর এলাকার ওবায়দুল হকের বাড়িতে অভিযান চালিয়ে একটি কক্ষ থেকে এক হাজার টাকা ১১৩টি এবং পাঁচশ টাকা ৩৪টি জাল নোট উদ্ধার করে।

এ সময় গ্রেপ্তার করা হয়েছে চারজনকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে তারা একটি চক্রের কাছ থেকে জালনোট কম দামে কিনে এনে তা বিভিন্ন বাজারে সরবরাহ করে থাকে।