২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

কুমিল্লা সদর (দক্ষিণ) উপজেলায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো তিনজন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 07:11 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

বৃহস্পতিবার সকালে কুমিল্লা-চাঁদপুর সড়কের বিজয়পুর জেলখানা বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ভুশ্চি গ্রামের সদর আলীর ছেলে এরশাদ (৩০)ও চৌদ্দগ্রাম উপজেলার পোটপাড়া গ্রামের সিরাজুল ইসলাম মাস্টার (৭০)।

আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানায় পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই খোরশেদ বলেন, সকাল ৭টার দিকে নোয়াখালীগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান এরশাদ। হাসপাতালে নেয়ার পথে মারা যায় সিরাজুল ইসলাম।