২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ৪০

অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করায় কক্সবাজারের উখিয়া উপজেলা থেকে ৪০ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2013, 02:02 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

বুধবার দুপুরে উপজেলার বালুখালী থেকে তাদেরকে আটক করা হয়।

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি মনজুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটকৃতরা দালালের মাধ্যমে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করছিল।

দালালদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

আটককৃতদের বাড়ি নোয়াখালী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং সিরাজগঞ্জ জেলার বিভিন্ন গ্রামে।