আড়াইহাজারে সাংবাদিকদের কলম বিরতি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাংবাদিক আল আমিন হাওলাদারের মৃত্যুর জন্য দায়ীদের গ্রেপ্তারসহ কয়েকটি দাবিতে কলমবিরতি করেছেন সাংবাদিকরা।
তারা ট্রলি ও নসিমন বন্ধ এবং আল আমিনের মৃত্যুর জন্য দায়ী ট্রলি চালক ও মালিকের ফাঁসির দাবী করেছেন।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর একটা পযর্ন্ত উপজেলা সদরে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধের সামনে সাংবাদিকরা অবস্থান করেন।
বক্তারা বলেন, আড়াইহাজারের বিভিন্ন এলাকায় অবাধে অবৈধ যানবাহন ট্রলি, নসিমন চলা সত্ত্বেও প্রশাসন রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে। আর এ কারণে প্রায়ই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটছে।
এসব যান চলাচল বন্ধ না করলে তারা কঠোর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন।
এই কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন উপজেলা সুজনের সভাপতি মো. মনিরুজ্জামান সরকার, আড়াইহাজার সদর পৌর যুবলীগের সভাপতি মো. সদর আলী, সাংগঠনিক সম্পাদক মো. মোমেন ভুইয়া প্রমুখ।
