২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে মঙ্গলবার হরতাল

জেলা ছাত্র শিবিরের সেক্রেটারিকে গ্রেপ্তারের প্রতিবাদে কক্সবাজারে মঙ্গলবার আধাবেলা হরতাল ডেকেছে ইসলামী ছাত্র শিবির।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2013, 11:41 AM

Updated : 23 Aug 2022, 10:54 AM

গত রোববার জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মাহফুজুল করিমকে নাশকতায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

সোমবার জেলা ছাত্র শিবিরের প্রচার সম্পাদক শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারা জেলায় এ হরতালের ডাক দেয়া হয়েছে।