কুষ্টিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
কুষ্টিয়ার মিরপুর উপজেলা থেকে বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ অভিযান চালানো হয় বলে র্যাব জানিয়েছে।
গ্রেপ্তার মামুন মালিথা (২৫) হাসপাতাল পাড়ার আকসেদ মালিথার ছেলে।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, অস্ত্র বেচাকেনা হচ্ছে খবর পেয়ে তারা হাসপাতাল চত্বরে অভিযান চালান।
মামুনের কাছে ম্যাগজিন ও গুলিসহ একটি বিদেশি পিস্তল পাওয়া যায় বলে তিনি জানান।
