সাভারে স্বেচ্ছাসেবক দল নেতা খুন
সাভারের আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আশুলিয়া মডেল থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির কিছুটা দূরে রাস্তার পাশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শুকুরকে হত্যা করা হয়েছে বলে জানান তিনি।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ হত্যার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
বিষয়টি তদন্তের জন্য পুলিশের একাধিক দল মাঠে নেমেছে বলে তিনি জানান।
ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শুকুর আলী আশুলিয়ার মোজার্ট নীট গার্মেন্টের সঙ্গে ঝুটের ব্যবসা করতেন। এছাড়া ওই গার্মেন্টে তিনি টিফিন সহরবরাহও করতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম//এসএনএল/ডিডি/১৩৫০ ঘ.
