রাজশাহী বিভাগে হরতাল মঙ্গলবার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার রাজশাহী বিভাগের আট জেলায় আধাবেলা হরতাল ডেকেছে দলটি।
রফিকুল ইসলাম দলের কেন্দ্রীয় শুরা সদস্য এবং রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক।
সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির লতিফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত বিভাগের আট জেলায় হরতাল পালিত হবে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি বজলুর রশিদ বলেন, রোববার রাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বেলেপুকুর মহল্লায় নিজ বাড়ি থেকে রফিকুলকে গ্রেপ্তার করা হয়।
জেলা জামায়াতের সাবেক এই আমিরের বিরুদ্ধে নাশকতামূলক কার্যক্রম পরিচালনা, সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলার অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানান তিনি।
