২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে শিবিরের ঝটিকা মিছিল

শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেনের মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ শহরে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2013, 05:42 AM

Updated : 23 Aug 2022, 10:54 AM

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ১০টার দিকে শায়েস্তাখান রোড এলাকা থেকে একটি মিছিল বের হয়। বঙ্গবন্ধু সড়ক হয়ে দুই নং রেলগেইট এলাকায় গিয়ে শেষ হয়।

সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে। এসময় শিবিরের অনেক নেতাকর্মীর মুখ কাপড় দিয়ে ঢাকা ছিলো।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই শিবিরের কর্মীরা পালিয়ে যায়। সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

৩১ মার্চ রাজধানীর শ্যামলী থেকে দেলায়ার হোসেনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।