মাগুরায় পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু
মাগুরার মহম্মদপুরে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
রোববার বিকালে উপজেলার নহাটা ইউনিয়নের খলিশাখালী গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায় সাব্বির (৭) ও আরিফা (৫)।
প্রতিবেশী ওবাইদুর রহমান বলেন, আমিনুর রহমানের ছেলে ছাব্বির ও মেয়ে আরিফা বিকালে খেলার সময় পুকুরে পড়ে যায়।
এলাকাবাসী পুকুরের পানিতে নেমে একঘণ্টা তল্লাশি চালিয়ে দুই ভাই-বোনের মৃতদেহ উদ্ধার করে।
