জনপ্রশাসনের ২৩ কর্মকর্তাকে বদলি
ঢাকা দক্ষিণ ও উত্তরের সিটি করপোরেশনের প্রশাসকসহ জনপ্রশাসনের ২৩ কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে। তাদের মধ্যে সাত জন অতিরিক্ত সচিব, ১৫ জন যুগ্ম সচিব এবং একজন সহকারী কমিশনার।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. নজরুল ইসলামকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এং উত্তরের প্রশাসক মোহাম্মদ মাহমুদ রেজা খানকে রাষ্ট্রপতির কার্যালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
গত ২৯ মে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব কে এম মোজাম্মেল হককে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং একই বিভাগের অতিরিক্ত সচিব অশোক মাধব রায়কে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রশাসকের দায়িত্ব দেয়া হয়।
পৃথক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাসকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও রাষ্ট্রপতির প্রেস সচিব এ কে এম নেছার উদ্দিন ভূইয়াকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে।
এছাড়া রাষ্ট্রপতির কার্যালয়ের অতিরিক্ত সচিব মো. ফজলুল হককে বিয়ামের মহাপরিচালক, যুব ও উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম মনজুরুল হককে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক এবং দুরোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসিত কুমার মুকুট মনিকে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।
পৃথক আদেশে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরশেনের সচিব (যুগ্ম-সচিব) মো. আতাহার আলীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সেলিনা হক ও কাজল ইসলামকে করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা।
