২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

বন্দরনগরীর আলকরণ এলাকায় এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2013, 07:03 AM

Updated : 23 Aug 2022, 10:53 AM

শনিবার রাত সাড়ে ১১টার দিকে আলকরণ ৪ নম্বর গলির মুখে একটি ওষুধের দোকানে এ ঘটনা ঘটে।

নিহত রিটু ঘোষ (২৪) চট্টগ্রামের চন্দনাইশের গাছবাড়িয়া সরকারি কলেজের হিসাব বিজ্ঞান দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়িও গাছবাড়িয়া এলাকায়, বাবার নাম অধীর ঘোষ।

সদরঘাট থানার ওসি প্রণব কুমার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে কয়েকজন লোক এসে ওষুধের দোকান থেকে রিটুকে বাইরে ডেকে নিয়ে ঘাড়ে ধারালো অস্ত্রের কোপ দিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই রিটুর মৃত্যু হয়।

ওসি বলেন, “জমি নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা।”

এ ঘটনায় সদরঘাট থানায় একটি হত্যা মামলা হয়েছে। খুনীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।