২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুরের কচুয়া উপজেলায় শনিবার পুকুরে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2013, 09:52 AM

Updated : 23 Aug 2022, 10:53 AM

মৃত মো. আশ্রাফুল ইসলাম আহমেদ বাসাবাড়িয়া গ্রামের হাজীবাড়ির আবু ইউসুফের একমাত্র ছেলে। 

ইউসুফ জানান, সকালে বাড়ির উঠোনে খেলা করছিল আশ্রাফুল। এক পর্যায়ে তাকে আর কোথাও পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির দক্ষিণ পাশের পুকুরে তাকে ভাসতে দেখা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।