নরসিংদীতে যুবকের গলাকাটা লাশ
নরসিংদী শহরে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সদর মডেল থানার এসআই আজিজুল হক হাওলাদার জানান, শুক্রবার রাতের কোনো এক সময় শহরের ব্রাহ্মন্দী সরকারি উচ্চ বিদ্যালয় এলাকায় ওই যুবককে হত্যা করা হয়।
ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে এসআই জানিয়েছেন।
