২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে দম্পতি খুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক দম্পতিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ময়মনসিংহ,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2013, 09:18 AM

Updated : 23 Aug 2022, 10:52 AM

বৃহস্পতিবার গভীর রাতে ঝালুপাজা গ্রামে এ হত্যাকাণ্ড হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন আব্দুল কাদির ও তার স্ত্রী রুমেলা বেগম। তারা উপজেলার হবিরবাড়ি এলাকার বাসিন্দা। ঝালুপাজা গ্রামে তারা বেড়াতে গিয়েছিলেন।

ভালুকা মডেল থানার ওসি মোতালেব মিয়া বলেন, ভালূকা মডেল থানার ওসি মোতালেব মিয়া জানান, আব্দুল কাদির তার স্ত্রী রুমেলা বেগমকে নিয়ে পাশের ঝালুপাজা গ্রামে এক আত্মীয়ের বাড়ি বেড়াতে যান।

রাতে সেখানে থেকে যান। গভীর রাতে দূর্বৃত্তরা তাদের দুজনকে কুপিয়ে খুন করে পালিয়ে যায়।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, আব্দুল কাদির একটি মামলার পলাতক আসামি। এছাড়া তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলাও বিচারাধীন।

পূর্ব শত্রুতার জের ধরে এই খুনের ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।

ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি মোতালেব।