২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় কৃষক খুন

নওগাঁর আত্রাই উপজেলায় এক কৃষককে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2013, 05:55 PM

Updated : 23 Aug 2022, 10:51 AM

আত্রাই থানার ওসি আব্দুল লতিফ খাঁন জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে পাচুপুর ইউনিয়নের বিপ্রবোয়ালিয়াহাটে এ ঘটনা ঘটে।

নিহত মুকুল হোসেন (৩৫) বিপ্রবোয়ালিয়া গ্রামের আনিছুর রহমানের ছেলে।

ওসি বলেন, জমি-জমা নিয়ে বিরোধের জেরে মুকুলকে হত্যা করা হয়ে থাকতে পারে।

তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা- তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, মুকুল হাটের একটি চায়ের দোকানে বসে পরিচিতদের সঙ্গে গল্প করছিলেন। সন্ত্রাসীরা প্রথমে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর তারা মুকুলকে গলা কেটে হত্যা করে।

আশেপাশের লোকজন বাধা দিতে গেলে সন্ত্রাসীরা আরো ৩ জনকে ছুরি মেরে ওই এলাকা ত্যাগ করে বলে জানান তিনি।