২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট স্কুলছাত্র নিহত

ঝিনাইদহ শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2013, 03:00 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

বুধবার বিকালে শহরের কাঞ্চননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত- নাহিদ আহাম্মেদ (১০) ওয়াজির আলী স্কুলের ২য় শ্রেণির ছাত্র ও কাঞ্চননগর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহম্মেদ জানান, কয়েকজন ছাত্র বৃষ্টির মধ্যে মাঠে খেলা করছিল। খেলা শেষে বাড়ি ফেরার পথে নাহিদ একটি বিদ্যুতের তারে আটকে যায়।

উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।