২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইগাতীতে দেশি মোরগের মেলা  

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলা সদরে দেশি মোরগের এক ব্যতিক্রমধর্মী মেলা অনুষ্ঠিত হয়েছে। 

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2013, 12:17 PM

Updated : 25 Apr 2022, 06:47 PM

মঙ্গলবার ঝিনাইগাতী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ মেলার ৫২টি স্টলে দেশি জাতের নানা ধরনের মোরগ নিয়ে আসেন পালনকারীরা।

বেসরকারি উন্নয়ন সংস্থা এডিপি, ওয়ার্ল্ড ভিশন ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করে।

মেলার উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু সম্পদ বিভাগের ডিন অধ্যাপক মো. মোজ্জাফর হোসাইন।

পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন এডিপির পরিতোষ রেমা, কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুব মোস্তফা, ওয়েলকাম স্পিস এর এ কে ফজলুল হক ভূঁইয়া, শেরপুর জেলা পশু সম্পদ কর্মকর্তা তালিম উদ্দিন আহম্মদ ও ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোজাম্মেল হক প্রমূখ।

মেলায় ৬ জন শ্রেষ্ঠ মোরগ পালনকারীকে পুরস্কার দেয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।