কামারখন্দে তরুণীর লাশ উদ্ধার
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় অজ্ঞাতনামা এক তরুণীর (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ধামকৈল গ্রামের একটি পাট ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
কামারখন্দ থানার ওসি আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের মুখে ও বুকে কালো চিহৃ রয়েছে। ধারনা করা হচ্ছে সোমবার রাতের কোন এক সময় মেয়েটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
