২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ট্রাকচাপায় পথচারী নিহত

কক্সবাজার সদর উপজেলায় ট্রাকচাপায় এক পথচারী নিহত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2013, 09:54 AM

Updated : 23 Aug 2022, 10:51 AM

মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার ঈদগাঁও বাস স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমির হাকিম (২৫)  রামু উপজেলার কাহাতিয়া পাড়া গ্রামের ছৈয়দ হোসনের ছেলে।

তুলাতলী হাইওয়ে পুলিশের ওসি সরওয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভাইকে গাড়িতে তুলে দেয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন আমির হাকিম। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ট্রাকটি ( খুলনা মেট্রো-ভ-১১-০০২৯) আটক করেছে পুলিশ।