২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ৩২ কোটি টাকার জাল পুড়িয়েছে কোস্টগার্ড

চাঁদপুরে আটক বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের জাল পুড়িয়েছে কোস্টগার্ড।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2013, 08:19 AM

Updated : 23 Aug 2022, 10:51 AM

মঙ্গলবার দুপুরে শহরের ডাকাতিয়া নদীতীরে এসব জাল পোড়ানো হয়।

কোস্ট গার্ড জানায়, মার্চ-এপ্রিল দু’মাস চাঁদপুরের মেঘনায় ইলিশের অভয়াশ্রমকালীন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। ওই সময় এসব জাল জব্দ করা হয়।

পুড়িয়ে ফেলা জালের মূল্য প্রায় ৩২ কোটি টাকা বলেও জানায় কোস্টগার্ড।

এ সময় জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার মো. আমির জাফর ও কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. বদরুদ্দোজাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কোস্টগার্ড কর্মকর্তা বদরুদ্দোজা জানান, অভয়াশ্রম চলাকালে কোস্টগার্ড ৫৭ লাখ ৩৪ হাজার মিটার কারেন্ট জাল, ২০ লাখ ৩৩ হাজার মিটার সুতার জাল জব্দ করে।